মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কিছু এলাকায় সোমবার উপকূলীয় বন্যা ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘটনা ঘটেছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে হারিকেন পোলো আছড়ে পড়ার আশঙ্কার মধ্যে সমুদ্রের পানি উপকূলীয় প্রতিরক্ষা বাঁধ উপচে বিভিন্ন এলাকা প্লাবিত হয়। কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ক্যাটাগরি-৩ মাত্রার পোলোকে চলতি মৌসুমে স্থলভাগে আঘাত হানতে যাওয়া প্রথম হারিকেন হিসেবে উল্লেখ করা হয়েছে। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে এল নিনো-জনিত নজিরবিহীন উষ্ণতার কারণে ঝড়টি আরও শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, দক্ষিণ বাজা ক্যালিফোর্নিয়া অতিক্রমের সময় এটি প্রচণ্ড বৃষ্টি ও হারিকেন-গতির বাতাস বয়ে আনতে পারে।
বাজা ক্যালিফোর্নিয়া সুরের প্রায় ৬ হাজার মানুষের মৎস্যবন্দর পুয়ের্তো সান কার্লোসে প্রবল বাতাসে সমুদ্র উত্তাল এবং উপকূলের ঢেউ উঁচু হয়েছে। বালুর প্রতিরক্ষা বাঁধ ভেঙে রাস্তায় পানি ঢুকেছে ও বিদ্যুৎ বন্ধ হয়েছে। সেনাসদস্যরা বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন, যদিও কয়েকজন বাসিন্দা যেতে রাজি হননি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।