মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবারের হামলার পর বুধবার রাতেও যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পারে। তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের ওপর কঠোর আঘাত হানবে। ট্রাম্প দাবি করেন, সর্বশেষ হামলায় তেহরানের রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে, যদিও তিনি কোনো প্রমাণ দেননি।
তিনি আরও বলেন, প্রয়োজনে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র ধ্বংস করা হতে পারে। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানকে পরমাণুমুক্ত করা এবং তিনি ইরানের আলোচক দলের প্রতি হতাশা প্রকাশ করেন। তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও অবরোধ আরোপ করতে পারে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর ভেলায়তি যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চলে সংঘাত পুনরায় শুরু করার জন্য দায়ী করেছেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের আঙুল ট্রিগারে রয়েছে এবং দেশটি কোনো দুঃসাহসিকতার তাৎক্ষণিক জবাব দেবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।