Web Analytics

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী। বুধবার প্রকাশিত নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগন কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের উদ্ধৃত করে প্রতিবেদনে প্রস্তুতির কথা বলা হয়।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনাকে সম্ভাব্য অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া এক ডজনের বেশি যুদ্ধজাহাজ এবং বিমানবাহী সামরিক শক্তিও প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।

গত মাসে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানে সম্ভাব্য মার্কিন হামলা হতে পারে স্বল্পমেয়াদি ও তীব্র। মার্কিন কর্মকর্তা ও আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুতভান্ডারের কথা বলা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।