Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নারী কর্মী চট্টগ্রামে হোটেলের বারে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দলের দুই নেতার বিরুদ্ধে। ১৯ জুন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, কেন্দ্রীয় নেতা এ এস এম সুজা উদ্দিন ও মহানগর নেত্রী সাদিয়া আফরিন তাকে সংগঠনের পদ দেওয়ার আশ্বাসে বৈঠকের কথা বলে হোটেলে নিয়ে যান। সেখানে সুজা উদ্দিন অশোভন আচরণ করেন এবং অস্বস্তিকর প্রস্তাব দেন।

অভিযোগকারী জানান, সাদিয়া আফরিন প্রথমে সঙ্গে থাকলেও পরে চলে যান, এরপর সুজা উদ্দিন তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেন। তিনি অস্বস্তি বোধ করলে স্থান ত্যাগ করেন। ঘটনাটি ১৪ জুন চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে ঘটেছে বলে তিনি দাবি করেন।

চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন জানান, এ ঘটনায় একটি জিডি হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।