Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মঙ্গলবার বলেছেন, ইসরাইলের সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া আফ্রিকার জন্যও কল্যাণকর নয়, সোমালিল্যান্ডের জন্যও নয়। আদ্দিস আবাবায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তুরস্ক এ অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন সংঘাত সৃষ্টি হোক তা তারা চান না।

এরদোয়ান স্মরণ করিয়ে দেন, গত ডিসেম্বরে তিনি ইসরাইলের সোমালিল্যান্ড স্বীকৃতিকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলেছেন এবং ইসরাইলকে হর্ন অব আফ্রিকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত করেছিলেন। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোকে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হবে এবং হর্ন অব আফ্রিকাকে বিদেশি শক্তির প্রতিযোগিতার ময়দান বানানো উচিত নয়।

তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের সোমালিল্যান্ড স্বীকৃতি সোমালিল্যান্ড বা হর্ন অব আফ্রিকার কোনো উপকারে আসবে না এবং এটি কেবল আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।