Web Analytics

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় সিভিল এভিয়েশন মাস্টারপ্ল্যান (সিএএমপি) প্রণয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে “সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং অভারভিউ” শীর্ষক কর্মশালার মধ্য দিয়ে এই উদ্যোগের সূচনা হয়। আইকাও গোল্ড সনদপ্রাপ্ত সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধানে এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) কারিগরি সহায়তায় আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

কর্মশালায় জানানো হয়, প্রস্তাবিত মাস্টারপ্ল্যানটি আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি সময়ের জন্য দেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার ও কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে। এতে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, এয়ার নেভিগেশন সেবার আধুনিকায়ন, এয়ারলাইন্স খাতের সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গঠন, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশগত টেকসইতা অন্তর্ভুক্ত থাকবে। মন্ত্রী আফরোজা খানম জানান, সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ ইশতেহারের আলোকে ২০৩৪ সালের মধ্যে দেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে মাস্টারপ্ল্যানটি চূড়ান্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বিমান চলাচল খাতের টেকসই উন্নয়ন, বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।