Web Analytics

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভর্মা মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে প্রণয় কুমার ভর্মা বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার ইচ্ছা রয়েছে। তিনি জানান, স্থানীয় সরকারের উন্নয়নে কীভাবে একসঙ্গে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের শক্তিশালী পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানো যেতে পারে।

ভারত জনগণকেন্দ্রিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে এবং নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান হাইকমিশনার।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।