Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে তেহরানে বৈঠক শেষে সোমবার রাতে মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন। বৈঠকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়। তবে আলোচনার বিস্তারিত কোনো পক্ষ জানায়নি।

বৈঠকে পেজেশকিয়ান বলেন, বিভেদের বদলে সাদৃশ্য ও অভিন্ন স্বার্থকে গুরুত্ব দিলে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো আরও সহজে ও কার্যকরভাবে সমাধান করা সম্ভব। এতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই উপস্থিত ছিলেন।

মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর পক্ষে অংশ নেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, অংশগ্রহণকারীরা আঞ্চলিক শান্তি-নিরাপত্তা ও চার দেশের সহযোগিতা বাড়ানোর আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। ক্রেমলিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পেজেশকিয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের কথা রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।