Web Analytics

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক গ্রুপ (ডব্লিউবিজি) ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক যৌথ বিবৃতিতে সতর্ক করেছে যে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুতর হুমকি তৈরি করছে। বুধবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সংঘাতটি ইতোমধ্যে আধুনিক ইতিহাসের অন্যতম বড় জ্বালানি বিপর্যয় সৃষ্টি করেছে, যার ফলে তেল, গ্যাস ও সারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। এসব কারণে খাদ্য নিরাপত্তাহীনতা ও মূল্যবৃদ্ধি আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্নআয়ের ও আমদানিনির্ভর দেশগুলো, যাদের বাজেট সীমিত এবং ঋণের চাপ রয়েছে। জ্বালানি ও খাদ্যের দাম বাড়তে থাকলে এসব দেশের সরকার দুর্বল জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে আরও অক্ষম হয়ে পড়বে। তিনটি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত দেশ ও সম্প্রদায়কে সহায়তার জন্য সব প্রয়োজনীয় উপায় সমন্বয় করবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর সংঘাত তীব্র হয়। গত মঙ্গলবার দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় বিশ্বব্যাপী কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।