Web Analytics

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় মাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী। তাদের ভাষ্য, জাহাজগুলো অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহার করছিল এবং আগুন লাগার পর সেগুলো প্রণালির দক্ষিণ উপকূলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

ইরানের তাসনিম নিউজে আইআরজিসি নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, ট্যাংকারগুলো তাদের সব রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। সংস্থাটির দাবি, জাহাজগুলো তাদের সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালির অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় নৌপথ ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল।

জাহাজে আগুন লাগার ঘটনায় পরিবেশদূষণের আশঙ্কার কথাও জানিয়েছে আইআরজিসি নৌবাহিনী। তাদের মতে, অননুমোদিত নৌপথটি দূষিত হয়ে পড়েছে এবং এ পথে চলাচলের দায় জাহাজের মালিক ও নাবিকদের। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্যকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে নৌপরিবহন সংশ্লিষ্টদের তা উপেক্ষার আহ্বান জানানো হয়েছে। আইআরজিসি আরও বলেছে, যেকোনো উসকানিমূলক পদক্ষেপ কঠোরভাবে মোকাবিলা করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।