Web Analytics

ইয়েমেনে চলমান হামলা ও যুদ্ধের কারণে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে প্রায় এক লাখ ৬৫ হাজার শিশু বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির আঞ্চলিক মুখপাত্র সালিম ওয়েইস আলজাজিরাকে বলেন, সংঘাতের কারণে হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যেতে বাধ্য হয়েছে।

সালিম ওয়েইস বলেন, বাস্তুচ্যুত শিশুদের স্বাভাবিক জীবনযাত্রা, দৈনন্দিন কার্যক্রম ও নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তারা বাড়ি ও বিদ্যালয়ের মতো নিরাপদ পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে খোলা জায়গায় নানা ঝুঁকি ও বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার মধ্যে পরিবারগুলোকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

যুদ্ধের কারণে অনেক বিদ্যালয়ও ঝুঁকির মুখে পড়েছে বলে জানান ইউনিসেফের মুখপাত্র। কিছু বিদ্যালয়ে সরাসরি হামলা হচ্ছে, কিছু সংঘাতের সম্মুখসারিতে রয়েছে এবং কিছু নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও মৌলিক চাহিদা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।