Web Analytics

ওয়াইপিজি ও এসডিএফ বাহিনীর পতন এবং প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটি থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পেন্টাগনকে সিরিয়ায় মার্কিন সামরিক মিশনের কার্যকারিতা পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, এসডিএফ পরাজয়ের পর সেখানে মার্কিন সেনা রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, যদি এসডিএফ পুরোপুরি ভেঙে পড়ে, তাহলে সিরিয়ায় মার্কিন সেনা অবস্থানের কোনো কারণ দেখছেন না যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। পেন্টাগনের জুলাই মাসের ঘোষণায় বলা হয়েছিল, বর্তমানে সিরিয়ায় প্রায় ১,৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর আগে জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগনের এক কর্মকর্তা আনাদোলু সংস্থাকে বলেন, তারা ভবিষ্যতের কোনো অভিযান বা কাল্পনিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন না।

প্রতিবেদনটি ইঙ্গিত দেয়, এই পুনর্বিবেচনা যুক্তরাষ্ট্রের সিরিয়া নীতিতে বড় পরিবর্তন আনতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!