Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদারের আভাসের মধ্যেও ইরান শর্ত শিথিল করবে না বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। মঙ্গলবার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাইর সঙ্গে বৈঠকে তিনি যুদ্ধ অবসানে ইরানের শর্ত পূরণ এবং ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসানের ওপর গুরুত্ব দেন বলে জানিয়েছে প্রেস টিভি।

খামেনি ইরানের জনগণ ও তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ অক্ষের’ অধিকার ও স্বার্থ রক্ষার কথাও বলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৈঠকে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টিও উঠে আসে। বুধবার প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশনায় গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এবং এতে দেশের কৌশলগত দিকনির্দেশনা স্পষ্ট হয়েছে। তিনি নির্ধারিত লক্ষ্য অর্জনে সরকারের সর্বাত্মক প্রচেষ্টার কথা বলেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।