ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের নীতি-আদর্শে গুণান্বিত হতে পারলে তাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের ঐতিহাসিক শহীদ ওসমান হাদী চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ছাত্রজীবন নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময় এবং এ সময়ে জ্ঞান, চরিত্র, দক্ষতা ও নেতৃত্বের গুণ অর্জন করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদের আদর্শিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অন্যান্য অনেক ছাত্রসংগঠনের কর্মকাণ্ডে অরাজকতা, সন্ত্রাস ও দখলদারিত্বের পরিবেশ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় সমাবেশটি হয়। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সরকারকে গণভোটের প্রথা প্রতিষ্ঠা এবং জুলাই সনদসংক্রান্ত অঙ্গীকার পূরণের আহ্বান জানান। বক্তারা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি শিক্ষা, গবেষণা, দক্ষতা অর্জন ও জনকল্যাণে যুক্ত হওয়ার কথা বলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।