Web Analytics

অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্তাস বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার নতুন রেকর্ড গড়েছে। কান্তাসের একটি এয়ারবাস এ৩৫০-১০০০ইউএলআর মেলবোর্ন থেকে ফ্রান্সের টুলুজ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ২৪ মিনিট উড়ে ২৩ হাজার ৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে। বিমানটি ২৭ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা ২৭ মিনিটে মেলবোর্ন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এবং ২৮ জুলাই টুলুজে অবতরণ করে।

ফ্লাইটটি কান্তাসের ‘প্রজেক্ট সানরাইজ’ কর্মসূচির অংশ। অতিরিক্ত জ্বালানি ট্যাংকসংবলিত বিমানটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে কোনো বিরতি ছাড়াই গন্তব্যে পৌঁছায়। এয়ারবাসের তথ্য অনুযায়ী, এটি ২০০৫ সালে বোয়িং ৭৭৭-২০০এলআরের করা ২২ ঘণ্টা ৪২ মিনিটের আগের রেকর্ড ভেঙেছে।

এই উড্ডয়ন অনলাইনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুসারে, ৩৬ লাখের বেশি মানুষ ফ্লাইটটির গতিপথ অনুসরণ করেন। প্রজেক্ট সানরাইজের আওতায় কান্তাস ২০২৭ সালের অক্টোবর থেকে সিডনি ও লন্ডনের মধ্যে নিয়মিত সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।