Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের অনানুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি ২০৯টি আসনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে এবং এনসিপি ছয়টি আসনে বিজয়ী হয়েছে। ভোট শেষে এখন নতুন মন্ত্রিসভা গঠনের অপেক্ষা চলছে।

সরকারি সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শপথের পরবর্তী দুই দিনের মধ্যে মন্ত্রিসভার শপথের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

সর্বাধিক আসনপ্রাপ্ত বিএনপি নতুন সরকার গঠন করবে এবং দলের চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। দ্বিতীয় সর্বাধিক আসনপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।