Web Analytics

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী শিশুর পা মুচড়ে দেওয়ার মামলার প্রধান আসামি ফারজানা আক্তার লতা বেগমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার রাত ৮টায় র‌্যাব-১১ নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এ তথ্য জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওর সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, পারিবারিক বিরোধের জেরে পাইকারদী এলাকায় শিশুর পা মুচড়ে দেওয়ার ভিডিওটি শিশুর মা গোপনে ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। পরে জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারজানা আক্তার লতা ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করে অনুতপ্ত হয়েছেন বলে র‌্যাব জানায়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে তার স্বামী ও শ্বশুরকেও একই মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।