Web Analytics

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ২২ মার্চ ২০২৬, রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শোকবার্তায় তিনি বলেন, এসব মর্মান্তিক দুর্ঘটনা দেশের পরিবহনব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতির ভয়াবহ চিত্র তুলে ধরে। তিনি উল্লেখ করেন, এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নিতে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।