Web Analytics

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইসরাইল, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতারা বিশ্বব্যাপী মানবাধিকার ধ্বংসের নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বেনিয়ামিন নেতানিয়াহু, ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পকে ‘লোভী শিকারি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড লিখেছেন, বিশ্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আদিম সহিংসতা বাড়ছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা দুর্বল হয়ে পড়ছে।

লন্ডনে এক সংবাদ সম্মেলনে ক্যালামার্ড বলেন, অধিকাংশ সরকার এসব ‘শিকারি’র মোকাবিলা না করে বরং তাদের তোষণ করছে এবং কেউ কেউ তাদের অনুকরণও করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে স্বৈরাচারী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এবং মৌলিক নাগরিক স্বাধীনতার ওপর আঘাত বাড়ছে। আফগানিস্তান থেকে জিম্বাবুয়ে পর্যন্ত বিভিন্ন দেশে নির্যাতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

গাজা ও ইউক্রেন যুদ্ধ এবং ইরান-ইসরাইল সংঘাতকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। অ্যামনেস্টি সতর্ক করেছে, চলমান যুদ্ধ ও সহিংসতা বেসামরিক হত্যাকাণ্ডকে স্বাভাবিক করে তুলছে, যা বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।