Web Analytics

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসি-বিরোধী আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার বিকেলে পৃথক চিঠি ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সংগঠনগুলো প্রশাসনের প্রতি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে সকালে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের নেতৃত্বে একদল বহিরাগত শিক্ষকদলের ওপর হামলা চালায়, এতে অন্তত ১০ জন শিক্ষক আহত হন। পুলিশ জানিয়েছে, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।