Web Analytics

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বন বিভাগের জমিতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা শাল-গজারি গাছ কেটে করাতকলে পাচারের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দেওহাটা কাঠের হাটে একটি ট্রাক থেকে গজারি গাছ নামানোর সময় বিষয়টি সামনে আসে। সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং কাঠের হাট থেকে প্রায় অর্ধশতাধিক গজারি গাছ জব্দ করেন।

স্থানীয়দের দাবি, ওই কাঠের হাটে দীর্ঘদিন ধরে বনাঞ্চলের শাল-গজারি গাছ ও চেরাই কাঠের অবৈধ বেচাকেনা চলছে। গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, আনোয়ার নামে এক কাঠ ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে ট্রাকে গাছগুলো হাটে এনেছিলেন এবং পরিস্থিতি বুঝে গাছ ফেলে পালিয়ে যান। বাঁশতৈল রেঞ্জের সহকারী বন সংরক্ষক অমি আক্তার জানান, বর্তমানে বন বিভাগের কোনো শাল-গজারি গাছ নিলামে বিক্রি হচ্ছে না। গাছগুলোর উৎস ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।