Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। আগের অবস্থান পরিবর্তন করে তিনি বিতর্কিত এ প্রস্তাব প্রত্যাহারের ঘোষণা দেন।

তবে শুল্ক পরিকল্পনা বাতিল হলেও ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ট্রাম্প স্পষ্ট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি জানান, ইরান ছাড়া বিশ্বের অন্য সব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে। একই সঙ্গে ইরানের নেতৃত্বের মিথ্যাচার, সহিংসতা ও বিদ্বেষপূর্ণ নীতির সমালোচনা করেন তিনি।

ট্রাম্প আরও জানান, ভবিষ্যতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক চুক্তির মাধ্যমে নতুন কৌশলে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।