Web Analytics

তেহরানভিত্তিক বিশ্লেষক আলী আকবর দারেইনি বলেছেন, যুদ্ধ মধ্যপ্রাচ্যের কৌশলগত পরিস্থিতি বদলে দিয়েছে এবং ইরানকে বুঝিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ছাড় দেওয়া ভুল হবে। তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এই বিশ্লেষক আলজাজিরাকে এ কথা বলেন।

দারেইনির মতে, সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের ব্যয় বাড়াতে চেয়েছিল ইরান, আর ওয়াশিংটন এখন দেশটিকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধের চেষ্টা করছে। তিনি বলেন, ট্রাম্প মনে করেছিলেন শক্তি প্রদর্শন ও সামরিক পদক্ষেপের হুমকিতে ইরান পিছু হটবে, কিন্তু ইরান তা করেনি। তিনি আরও বলেন, মার্কিন দূত স্টিভ উইটকফ ট্রাম্পের হতাশার কথা স্বীকার করেছেন।

দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মুখেও ইরান আত্মসমর্পণ করবে না বলে দারেইনি মন্তব্য করেন। তার যুক্তি, ওয়াশিংটন ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারবে না। তিনি বলেন, ১৫টি দেশের সঙ্গে স্থল ও সমুদ্রসীমান্ত থাকা ইরানের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।