Web Analytics

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি বলেছেন, চলমান যুদ্ধে হরমুজ প্রণালি একটি “অস্ত্র” হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা উপসাগরীয় দেশগুলোর ওপর বিশেষ করে অর্থনৈতিকভাবে কঠোর প্রভাব ফেলছে। তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

শেখ মোহাম্মদ বলেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধ এবং হরমুজ প্রণালি সংকটের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। এর ফলে সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা সীমিত হয়ে পড়ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

তিনি সতর্ক করে বলেন, ইরান যেন উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি বা “ব্ল্যাকমেইল” করার হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালি ব্যবহার না করে, কারণ এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।