Web Analytics

নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত শিস্টেম প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত খাতে ২৯০ জন তরুণী চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। সোমবার রাজধানীর একটি হোটেলে তিন বছর মেয়াদি প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন।

২০২৩ সালের নভেম্বর থেকে চলা প্রকল্পটি ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে, যাঁদের ৬০ শতাংশ নারী। আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশে স্টেম খাতে কর্মরতদের মধ্যে নারীর অংশগ্রহণ মাত্র ১৪ শতাংশ। লাইটক্যাসল পার্টনার্সের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম টেন মিনিট স্কুল, এটুআই, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের সঙ্গে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

শিস্টেমের আওতায় দক্ষতা উন্নয়ন কোর্স, বিজনেস-টেক চ্যালেঞ্জ, মেন্টরশিপ, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ও চাকরি মেলার আয়োজন হয়। ২০২৫ সালে ২৭ জন শিল্প প্রতিনিধি মেন্টরশিপে যুক্ত হন এবং চুয়েটের ১৮ ছাত্রী বিএসআরএম কারখানায় ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সম্পন্ন করেন। ৭০০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীর জরিপভিত্তিক বিজনেস কেস রিপোর্টও তৈরি হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।