Web Analytics

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে ১৪ ধরনের অসংগতি, তথ্য গোপন এবং ভুল তথ্য দেওয়ার অভিযোগ তদন্তে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছেন ভোটার সিরাজুল ইসলাম। তিনি মঙ্গলবার এই আবেদন করেন।

আবেদনে ব্যাংক হিসাবের স্থিতি, ওয়াজ মাহফিল ও আদ-দ্বীন হাসপাতাল থেকে আয়, নগদ অর্থ, কৃষি ও আবাসিক সম্পত্তি, স্ত্রীর সম্পদ, গাড়ি, বাড়িভাড়া এবং পারিবারিক ব্যয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ৩০ জুন ব্যাংক হিসাবে প্রায় ৬৮ লাখ ২৬ হাজার ৯৯৭ টাকা থাকলেও আয়কর রিটার্নে ব্যাংক ব্যালেন্স শূন্য দেখানো হয়েছে। বার্ষিক আয় ৮ লাখ ৬১ হাজার টাকা দেখানো হয়েছে, যা হামজা এন্টারপ্রাইজের কাপড় ও বই ব্যবসা থেকে এসেছে বলে উল্লেখ রয়েছে।

আবেদনকারী নগদ অর্থের হিসাবে ৩৬ লাখ টাকার পার্থক্য, স্ত্রীর কৃষিজমি ও বাড়িভাড়ার আয়ের তথ্যের অমিল, জমি ও গাড়ির তথ্য গোপনের অভিযোগও তুলেছেন। আবেদনে আরও বলা হয়, ২০২৬ সালের ২০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৪ লাখ টাকা এবং ১০ ফেব্রুয়ারি আরও ৩৮ লাখ টাকা নগদ উত্তোলনসহ নির্বাচনী ব্যয় ৭২ লাখ টাকা হয়েছে, যা নির্ধারিত সীমার বেশি বলে দাবি করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।