Web Analytics

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। তিনি জাতি গঠনে সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

মন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শিগগিরই শুরু হবে। এছাড়া ইপিজেড ও বিমানবন্দর চালুর কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আল্লাহ যেন জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের শক্তি দান করেন এবং ৫২, ৭১ ও ২৪-এর চেতনা ধারণ করে এগিয়ে যেতে চান।

অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ইএসডিও নির্বাহী পরিচালক ড. শহীদউজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।