Web Analytics

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানোর অনুরোধ জানিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

জবিউল্লাহ বাংলাদেশ ও ভারতকে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের দীর্ঘ সীমান্তের কথা বলেন। জনগণের মধ্যে বোঝাপড়ার জন্য সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানো, গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সম্পর্কের বদলে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন।

ত্রিবেদী দুই দেশের অভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং ভারতে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদার উল্লেখ করেন। পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করে তিনি দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর গুরুত্ব তুলে ধরেন। সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।