Web Analytics

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। চার মাস ২৪ দিন পর শনিবার সকাল সাড়ে ৭টায় বাক্সগুলো খোলা হয়। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। নগদ টাকা ৫১টি বস্তায় ভরা হয়েছে এবং গণনা শেষে তা রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় জমা রাখা হবে।

রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী জানান, দানের এই অর্থ আগের সব রেকর্ড ছাড়িয়েছে। গণনায় ব্যাংকের ১৩০ কর্মকর্তা-কর্মচারী, মসজিদ-সংলগ্ন মাদরাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার ৩০০ শিক্ষার্থী এবং মসজিদের ৩৩ কর্মচারী অংশ নেন। ১০টি মেশিনে টাকা গণনা করা হয় এবং নিরাপত্তায় পুলিশ ও আনসারের শতাধিক সদস্য দায়িত্ব পালন করেন।

এর আগে মসজিদের ব্যাংক হিসাবে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা ছিল। দানের অর্থ মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ এবং মাদরাসাশিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় ব্যবহারের উদ্যোগের কথা জানানো হয়েছে। অন্তত ২০টি দেশের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বাজারমূল্য নির্ধারণ করে নিলামে বিক্রি করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।