Web Analytics

ভোলার চরফ্যাশনে এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামকে জুতার মালা পরিয়ে অপমানের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে চরফ্যাশন বাজার সদর রোডে আলেম সমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শত ওলামায়ে কেরামসহ স্থানীয় জনগণ অংশ নেন।

বক্তারা ঘটনাটিকে আলেম সমাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) রাতে মাদ্রাজ ইউনিয়নের হাফিজী ও নুরানি মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ ওঠার পর স্থানীয় একটি মহল তাকে জুতা ও ঝাড়ুর মালা পরিয়ে হেনস্থা করে।

বক্তারা বলেন, কোনো প্রমাণ বা আইনি প্রক্রিয়া ছাড়াই একজন ধর্মীয় শিক্ষককে জনসম্মুখে অপদস্থ করা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা ২৪ ঘণ্টার মধ্যে মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সতর্ক করেন যে, তা না হলে আরও কঠোর আন্দোলন শুরু হবে। পরে আলেমদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি সংবলিত স্মারক লিপি প্রদান করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।