Web Analytics

যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে উত্তেজনা এবং মার্কিন বাহিনী ও মিত্রদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বাড়ার প্রেক্ষাপটে ওয়াশিংটন অনানুষ্ঠানিকভাবে পোল্যান্ডকে তাদের একটি প্যাট্রিয়ট ব্যাটারি মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তাব দিয়েছিল।

কোসিনিয়াক-কামিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, পোল্যান্ডের প্যাট্রিয়ট ব্যবস্থা দেশের আকাশসীমা ও ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষার জন্যই থাকবে এবং এগুলো অন্য কোথাও পাঠানোর কোনো পরিকল্পনা নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো চাপ প্রয়োগ করেনি। পোল্যান্ডের চিফ অব জেনারেল স্টাফ উইসলাভ কুকুলাও বলেন, এমন কোনো অনুরোধই করা হয়নি।

বর্তমানে পোল্যান্ডের কাছে দুটি কার্যকর প্যাট্রিয়ট ব্যাটারি রয়েছে, যা ২০২৫ সালের শেষে সম্পূর্ণভাবে অপারেশনাল হয় এবং সোচাচেভ এলাকায় মোতায়েন রয়েছে। এগুলো প্রায় ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।