পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, কোনো পুলিশ সদস্য মাদক সেবন বা কারবারে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে আইজি’স ব্যাজ, শীল্ড প্যারেড ও অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইজিপি জানান, মাদক আমাদের যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ, এবং বাংলাদেশ পুলিশ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে এ চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী, যারা আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। পুরস্কারপ্রাপ্ত সদস্যদের সাহস ও নিষ্ঠার প্রশংসা করে আইজিপি সকল পুলিশ সদস্যকে দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টান্তমূলক কর্মের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জন পুলিশ সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” প্রদান করা হয়।
২০২৫ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে সফল ইউনিটগুলোকেও বিভিন্ন গ্রুপে পুরস্কৃত করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।