Web Analytics

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে বুধবার সকালে অটোরিকশা চালক নাঈম হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান ও থানার ওসি আহসানুজ্জামান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

নাঈম হোসেন (২৫) উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালাতেন। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রায়গঞ্জ থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।