Web Analytics

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে চার লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে গেছেন। তিনি আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে শ্রমবাজারে আরও ভালো ফলাফল দেখা যাবে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে। দক্ষ কর্মী পাঠানো না গেলে শুধু লাখ লাখ কর্মী বিদেশে পাঠিয়ে দেশের প্রকৃত লাভ হবে না বলে তিনি মন্তব্য করেন। প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনের সময় তিনি বিদেশগামী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা, চাহিদা ও বিভিন্ন ভোগান্তির বিষয়ে খোঁজ নেন।

প্রবাসী কর্মীদের সুবিধার জন্য বিমানবন্দরে দ্রুত একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপনের আহ্বান জানান মন্ত্রী। এ জন্য স্থান নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ফ্লাইট বিলম্ব বা সময়সূচি বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসীদের যাতায়াত ও অবস্থানের সুবিধা বাড়ানো হচ্ছে। বিমানবন্দরের পাশে একটি রেস্ট হাউস নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।