Web Analytics

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে শনিবার রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে। সকাল ৭টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতাদের সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সমাবেশ শেষে সকাল ৮টায় প্রায় দেড় হাজার গাড়ির বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা। এতে পূর্বনির্ধারিত ব্যক্তিরা নির্ধারিত গাড়িতে অংশ নেবেন। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং চট্টগ্রামের মীরসরাইয়ে চারটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। জোটের কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি ও রুটসংশ্লিষ্ট নয়টি শাখা প্রস্তুতি সম্পন্ন করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পরবর্তী লংমার্চ রংপুরে ১৯ সেপ্টেম্বর, খুলনা-কুষ্টিয়ায় ৩১ অক্টোবর এবং ট্রেনে সিলেট মহানগর অভিমুখে ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা; ডিসেম্বর বা জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনাও রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।