Web Analytics

বিএনপির সংসদীয় দল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে, যেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।

চিফ হুইপ জানান, অধিবেশন শুরু হবে স্পিকারের চেয়ার খালি রেখে এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সংসদ নেতা একজন জ্যেষ্ঠ সদস্যকে সভাপতিত্বের জন্য প্রস্তাব করবেন, যা আরেকজন সদস্য সমর্থন করবেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে এবং সেগুলো যাচাইয়ের জন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

নূরুল ইসলাম আরও জানান, প্রধানমন্ত্রী বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তবে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।