Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার, ২০ এপ্রিল ২০২৬ সকালে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার নিজ জেলা বগুড়ায় প্রথম সফর। তিনি সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা করেন। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করবেন, ১১টা ১৫ মিনিটে জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন করবেন এবং ১১টা ৩০ মিনিটে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।