Web Analytics

চাঁদপুরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৩ লাখ ২১ হাজার শিশুকে হামরুবেলা টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা কালেক্টরেট স্কুলে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

ক্যাম্পেইন উপলক্ষে রোববার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল হামের উপসর্গ, সংক্রমণের ধরণ ও শিশুদের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, হাম দ্রুত ছড়ায় এবং ছোট শিশুদের জন্য এটি মারাত্মক হতে পারে, তাই নির্ধারিত সময়ে টিকা নেওয়া জরুরি। এ লক্ষ্যে জেলাজুড়ে ২,৪২৪টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ৩১৩টি টিম কাজ করছে।

সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, সাবেক সভাপতি ও সাংবাদিকরা কর্মসূচি নিয়ে মতামত ও পরামর্শ দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।