Web Analytics

কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তাসহ ১২ দফা দাবিতে বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল মতিন লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরে বলেন, সারা দেশে প্রায় ৮০ লাখ নির্মাণ শ্রমিক কাজ করেন এবং তাদের সামগ্রিক অবস্থা করুণ, অবহেলিত ও মানবেতর।

তিনি বলেন, এই শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে বহুতল ভবন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, সেতু ও আধুনিক মার্কেট নির্মাণ করেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেফটি হেলমেট, সেফটি বেল্ট, বুট ও গ্লাভসের মতো ন্যূনতম নিরাপত্তাসামগ্রী ছাড়া তাদের ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়। জাতীয় শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র বাধ্যতামূলক হলেও প্রায় সব শ্রমিকই এ অধিকার থেকে বঞ্চিত বলে তিনি দাবি করেন।

ফেডারেশন নিয়োগপত্র ও পরিচয়পত্র, জীবনযাপন উপযোগী মজুরি, সামাজিক নিরাপত্তা, অবসর কল্যাণ ভাতা এবং পৃথক সরকারি কল্যাণ তহবিলের দাবি জানিয়েছে। কর্মক্ষেত্রে নিহত বা আহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন, নিরাপত্তা ও শ্রম আইন পর্যবেক্ষণ, জেলা ভিত্তিক সরকারি হাসপাতাল এবং গ্রুপ বিমাও তাদের দাবির মধ্যে রয়েছে। নির্মাণ অনুমোদন বাধ্যতামূলক করে ব্যয়ের ১ শতাংশ শ্রমিক কল্যাণ তহবিলে জমার দাবিও জানানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।