Web Analytics

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরকে ঘিরে গুরুতর দুর্নীতির অভিযোগে বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মোখলেসুর রহমান শামীমসহ তিনজনকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির অ্যান্টি-করাপশন কোডের একাধিক ধারা ভঙ্গের অভিযোগে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট এই ব্যবস্থা নিয়েছে।

অন্য দুই অভিযুক্ত হলেন বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি। বিসিবির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তারা সরাসরি বা পরোক্ষভাবে ম্যাচের ফল কিংবা খেলার স্বাভাবিক গতিপথ অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতিমূলক কাজে প্ররোচনা, অনৈতিক প্রস্তাব গোপন এবং তদন্তে অসহযোগিতার প্রমাণ পাওয়ার কথাও বলা হয়েছে।

শামীমের বিরুদ্ধে ম্যাচ বা ম্যাচের অংশ প্রভাবিত করার চেষ্টা, অপরাধে উৎসাহ দেওয়া, প্রস্তাব বিসিবির আকসুকে না জানানো এবং প্রমাণ মুছে তদন্তে বাধার অভিযোগ আনা হয়েছে। জাকিরের বিরুদ্ধে সহায়তা ও অসহযোগিতার অভিযোগ, আর সানির বিরুদ্ধে প্রস্তাব না জানানো ও তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে। বিসিবি তিনজনকে লিখিত ব্যাখ্যা দিতে ১৪ দিন সময় দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।