Web Analytics

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের পদত্যাগ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ব্যাংকটির গ্রাহকেরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত পুলিশ, জলকামান ও সাজোয়া যান মোতায়েন করেছে।

আন্দোলনকারীরা পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন ও নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিয়োগ বাতিল ও ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই গ্রাহক, শেয়ারহোল্ডার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হয়ে স্লোগান দেন ও বক্তব্য রাখেন। এর আগের দিন সোমবার একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগ ওঠে।

গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশ ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।