Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, একটি ‘প্রকৃত চুক্তি’র শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ভেতরে ও আশপাশে অবস্থান করবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অবস্থানে থাকবে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সামরিক সদস্যরা, সঙ্গে থাকবে অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র, যা দুর্বল হয়ে পড়া শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণে সহায়ক হবে।

ট্রাম্প বলেন, চুক্তি ভঙ্গের সম্ভাবনা খুবই কম, তবে যদি কোনোভাবে তা লঙ্ঘন হয়, তাহলে এমন যুদ্ধ বা গোলাবর্ষণ শুরু হবে যা আগে কেউ দেখেনি। তিনি দাবি করেন, ইতোমধ্যে সমঝোতা হয়েছে যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং হরমুজ প্রণালি উন্মুক্ত ও নিরাপদ থাকবে।

তার বক্তব্যের শেষে ট্রাম্প উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী রসদ মজুত করছে ও বিশ্রাম নিচ্ছে, তারা পরবর্তী বিজয়ের জন্য প্রস্তুত এবং ‘আমেরিকা ফিরে এসেছে’।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।