Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিতর্কিত ভূমিকা ও শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে আখ্যায়িত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় চারজন অধ্যাপক ও একজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। সোমবার উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া অধ্যাপকরা হলেন লোকপ্রশাসন বিভাগের ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া। একই অভিযোগে কর্মকর্তা মুহাম্মদ লাভলু মোল্লা শিশিরকেও বরখাস্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তারা আন্দোলনের সময় শিক্ষার্থীদের হুমকি দিয়েছিলেন এবং বিতর্কিত মন্তব্য করেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগগুলো পর্যালোচনা করে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গ্রহণ করে।

তবে বরখাস্তের মেয়াদ বা পরবর্তী শাস্তিমূলক পদক্ষেপ সম্পর্কে বিশ্ববিদ্যালয় এখনো কোনো ঘোষণা দেয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।