Web Analytics

বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে মঙ্গলবার সকালে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন এলাকায় ২০ থেকে ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল থেকে নাওজোড়, ভোগড়া, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা চালান। পুলিশ বলেছে, কোথাও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। সকাল ৮টার কিছু আগে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একদল শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন ১০ প্লাটুন থেকে ১১ প্লাটুন করা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে ২৫ জনে বাড়ানো হয়েছে। শ্রমিক অসন্তোষে আগে বন্ধ থাকা কয়েকটি কারখানা মঙ্গলবার খুলেছে, তবে তাদের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।