Web Analytics

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তিনি দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার অনিয়ম ও অর্থপাচারকে দায়ী করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে এবং খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে বলেও তিনি জানান।

রাষ্ট্রপতি বলেন, বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ। ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। আর্থিক খাতের প্রকৃত সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।