Web Analytics

আমেরিকার মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির ছয় মাসেরও বেশি সময় পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের ২৭ এপ্রিলের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপের নিচে অন্তত আট হাজার ফিলিস্তিনির লাশ চাপা পড়ে আছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে এসব লাশ উদ্ধার সম্ভব হচ্ছে না। বর্তমানে গাজা প্রায় ছয় কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপে চাপা, যার এক শতাংশেরও কম পরিষ্কার করা গেছে।

জাতিসংঘ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের এক যৌথ বিশ্লেষণে বলা হয়েছে, এসব ধ্বংসস্তূপ সরাতে ১৭০ কোটি ডলার ব্যয় হবে। জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের প্রধান আলেকজান্ডার দে ক্র জানান, বর্তমান গতিতে কাজ চললে পুরো পরিষ্কার করতে সাত বছর সময় লাগবে। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। যুদ্ধবিরতির মধ্যেই মোট ৮৩০ জন নিহত ও দুই হাজার ৩৪৫ জন আহত হয়েছেন। দুই বছরেরও বেশি সময়ের আগ্রাসনে গাজায় মোট ৭২ হাজার ৬১০ জন নিহত ও এক লাখ ৭২ হাজার ৪৪৮ জন আহত হয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।