Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ ইসরাইলি সেনাবাহিনীকে ‘সবচেয়ে অনৈতিক’ সেনাবাহিনী বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, সেনাবাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং ক্ষমতাসীনরা ভুক্তভোগীদের দেখতে বা তাদের জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করতে অস্বীকার করছেন।

আলবানিজের পোস্টের সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে এক ফিলিস্তিনির নিহত হওয়ার বিষয়ে অন্য একটি পোস্টের ছবি যুক্ত ছিল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ফাতহি খাজেম। শুক্রবার জেনিনে নিজ বাড়িতে ইসরাইলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

ওয়াফা জানায়, ইসরাইলি বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি প্রতিরোধ করেন এবং এ সময় তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ খাজেমকে উদ্ধারে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যেতে চাইলেও ইসরাইলি সেনারা বাধা দেয় বলে সংস্থাটি জানায়। পরে তাকে রক্তক্ষরণে মারা যেতে দেওয়া হয় এবং সেনারা তার লাশ নিয়ে যায় বলে ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে। আলবানিজ এসব ঘটনাকে ফিলিস্তিনিদের জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের ওপর গুরুতর আঘাত হিসেবে তুলে ধরেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।