Web Analytics

ইরান সামরিক নীতিতে পরিবর্তন এনেছে এবং হুমকি অনুভব করলেই আগাম অভিযান চালাবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এখন সংঘাতে আরও বেশি প্রস্তুতি, মনোবল ও আত্মবিশ্বাস নিয়ে অংশ নিচ্ছে।

আকরামিনিয়ার ভাষ্য অনুযায়ী, ইরান তার অভিযানে অপ্রতিসম যুদ্ধকৌশল এবং সমন্বিত কৌশল ব্যবহার করছে। তিনি বলেন, এ পদ্ধতিতে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং এর ফলে লক্ষ্যবস্তুতে সহজে আঘাত হানার সক্ষমতা তৈরি হয়েছে। ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানের সামরিক কৌশল ধীরে ধীরে আগাম হামলা বা পূর্বপ্রস্তুতিমূলক অভিযানের দিকে ঝুঁকেছে বলেও তিনি জানান।

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের পক্ষে যুক্তি রয়েছে এবং জাতিসংঘ সনদেও এর অনুমোদন আছে। জর্ডান, সিরিয়া ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলাকে তিনি আগাম প্রতিরোধমূলক অভিযান হিসেবে উল্লেখ করেন। আকরামিনিয়া বলেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে নিজেদের অধিকার রক্ষায় হুমকি দেখা দিলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।