Web Analytics

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেছেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হবে। তিনি জানান, এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক হবে পাকিস্তান। সোমবার মধ্যরাতে ঘোষণার পর জাতীয় পরিষদে দেওয়া ভাষণে শাহবাজ শরিফ বলেন, এই সমঝোতা বিশ্ব শান্তির পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি ও সংলাপের একটি বড় বিজয়।

শাহবাজ শরিফের ভাষ্য অনুযায়ী, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে। এছাড়া তেহরান, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান শত্রুতা ও সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় তিন মাস ১৬ দিনের আলোচনার পর এই সমঝোতা অর্জিত হয়, যেখানে পাকিস্তান সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।

তিনি কাতার, সৌদি আরব, তুরস্ক ও চীনের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই চুক্তি পাকিস্তানের আন্তর্জাতিক মর্যাদা আরও বৃদ্ধি করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।