Web Analytics

সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম লন্ডনে যুক্তরাজ্যের পরিবহনবিষয়ক মন্ত্রী দ্য রাইট অনারেবল হেইডি আলেকজান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে তিনি আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ওকেটিবি, ট্রানজিট ও নাবিক-সংক্রান্ত ভিসা দ্রুত ও সহজ করার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে নৌপরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের জাহাজ নির্মাণ, সামুদ্রিক প্রকৌশল, বন্দর উন্নয়ন ও সামুদ্রিক পরিবহন খাতে ব্রিটিশ বিনিয়োগ, যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানান। তিনি জানান, দেশের ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে এবং বাকি ইয়ার্ডগুলোও ধীরে ধীরে সেই মানে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থায় বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ পরিবহন, নৌপরিবহন, রেলপথ, বন্দর উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদারে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। মন্ত্রী যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।